ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদক কারবারি ৯০ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় নয়শ গ্রাম হেরোইনসহ একজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।


মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯শত গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩)।


বুধবার (২৪ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকার ৯শত গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।


অভিযানে তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ চার হাজার পাঁচশ ৪৪ টাকা জব্দ করা হয়।


উল্লেখ্য, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 


ads
ads
ads

Our Facebook Page

↑